ভারতের এডাল্ট ভিডিও প্রচার হচ্ছে এনসিপির বেহায়াপনা দাবিতে 

সম্প্রতি একটি এডাল্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে, এটি এনসিপির বেহায়াপনার দৃশ্য। একই সাথে এসব ভিডিওর ক্যাপশনে জামায়াতে ইসলামীর নামও উল্লেখ করে দায় দেওয়া হয়েছে।  

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশেরই নয় বরং ভারতের কনটেন্ট ক্রিয়েটর ও তার গার্লফ্রেন্ডের ১/১.৫ বছর পূর্বে ধারণকৃত ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করেও ভিডিওটি এনসিপির কোনো নেতা বা নেত্রীর দাবিতে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, অনলাইনের কয়েকটি এডাল্ট কনটেন্ট প্রচারকারী ওয়েবসাইটে একই ভিডিও পাওয়া যায়। সঙ্গত কারণে লিঙ্ক ও ওয়েবসাইট নাম উল্লেখ করা হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল সূত্রে জানা যায়, ভিডিওতে থাকা পুরুষ ব্যক্তিটির নাম শফিক এসকে। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। গতকাল থেকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রীতিমতো ট্রেন্ডিংয়ে আছে বিষয়টি।

শফিকের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিওতে (সঙ্গত কারণে লিঙ্ক উল্লেখ করা হচ্ছে না।) তাকে এ বিষয়ে তার অবস্থান জানাতে দেখা যায়। তিনি দাবি করেন, তাদের রুবেল নামে এক বন্ধু ভিডিওটি প্রকাশ করে দিয়েছেন। এই ভিডিওটি তার গার্ল ফ্রেন্ডের সাথে এখন থেকে ১/১.৫ বছর পূর্বে ধারণ করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

রিউমর স্ক্যানার ভিডিওতে থাকা নারীর ফেসবুক অ্যাকাউন্টও (সঙ্গত কারণে লিঙ্ক উল্লেখ করা হচ্ছে না।) খুঁজে বের করেছে। তিনিও একটি ভিডিওর মাধ্যমে জানান, এই বিষয়ে মামলা করেছেন তিনি।

সুতরাং, ভারতের এডাল্ট ভিডিও এনসিপির বেহায়াপনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: