ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরকে বাংলাদেশের নাগরিক দাবিতে অপপ্রচার

সম্প্রতি, ‘md jawwad alam’ নামক একটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও তার বিনোদনমূলক ভিডিও ব্যবহার করে তাকে বাংলাদেশি নাগরিক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর

এক্সে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোঃ জাওয়াদ আলম নামের উক্ত ব্যক্তি বাংলাদেশের নয় বরং, তিনি ভারতের একজন কনটেন্ট ক্রিয়েটর।

অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোতে থাকা জনাব জাওয়াদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুঁজে বের করে রিউমর স্ক্যানার টিম। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, জাওয়াদ একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর এবং অ্যাকাউন্টটি ভারত থেকে ব্যবহার হচ্ছে।

এছাড়া, একই ব্যক্তির একই নামে একটি ইউটিউব চ্যানেল, একটি ফেসবুক পেজ এবং একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়। উক্ত ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার হ্যাল্ডেলগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একজন ভারতীয় ব্যবহারকারীর চ্যানেল এবং পেজ। এছাড়া ইউটিউব চ্যানেল ও অ্যাকাউন্টগুলো ভারত থেকেই পরিচালিত হচ্ছে।

অর্থাৎ, মোঃ জাওয়াদ আলম নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারকারী ব্যক্তি ভারতীয় নাগরিক।

সুতরাং, মোঃ জাওয়াদ আলম নামের একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরকে বাংলাদেশী নাগরিক দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: