আমির হামজার ভাগ্নের আপত্তিকর দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার

গত জানুয়ারি মাসে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার ভাগ্নে পরশ হোসেন মেয়ের সাথে আপত্তিকর অবস্থার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আমির হামজার ভাগ্নের আপত্তিকর অবস্থার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় এবং আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ভারতের একটি ভিডিওকে সাউন্ড বন্ধ (মিউট) করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে Anjali Ahuja নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ২৭ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিও ধারণকারী এবং অভিযুক্তদের ‘হিন্দি’ ভাষা কথা বলতে শোনা যায়।
পরবর্তীতে, Anjali Ahuja নামক একটি ফেসবুক অ্যাকাউন্টটিও ভারত থেকে পরিচালিত একটি অ্যাকাউন্ট।
এছাড়া, আলোচিত ভিডিওটি গত বছরের নভেম্বর মাসেও একাধিক ভারতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রচার হতে দেখা যায় (১, ২) এবং সেগুলোতেও ‘হিন্দি’ ভাষায় কথা বলতে শোনা যায়। তবে, ভারতের কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে কিংবা অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হতে পারেনি রিউমর স্ক্যানার।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আমির হামজার ভাগ্নের আপত্তিকর অবস্থায় আটক হওয়ার দাবি সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ভারতে যুবক-যুবতীর আপত্তিকর অবস্থার ভিডিওকে সংসদ সদস্য আমির হামজার ভাগ্নের আপত্তিকর অবস্থার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Anjali Ahuja- Facebook Post
- Anjali Ahuja- Facebook Page
- Instagram Post- 1, 2

