চলমান বন্যা পরিস্থিতিতে বিদ্যুতের সংযোগ ছিঁড়ে রাস্তায় পরে একাধিক নিহত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটিতে একটি স্রোতধারায় এবং এর আশেপাশে বেশ কয়েকজন নারীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই ভিডিওটি ইউটিউবেও প্রচারিত হতে দেখা যায়। ইউটিউবে প্রচারিত ভিডিও পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক নিহত হওয়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের বিনোদনের উদ্দেশ্যে তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে simransk944 ইউজারনেমের একটি ইনস্টাগ্রামে গত ৫ জুলাই ভিডিওটি প্রচার হতে দেখা যায়। পোস্টটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু সংক্রান্ত কোনো দাবি লক্ষ্য করা যায়নি। বরং, পোস্টের ক্যাপশনে হাসির ইমোজি দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি Simran নামের একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের। তিনি বিনোদনমূলক ভিডিওর পাশাপাশি প্রায়শই এ ধরনের ভিডিও প্রচার করে থাকেন। এ ধরনের ভিডিওগুলোও তিনি বাকিদের সাথে মিলে বিনোদনের উদ্দেশ্যে তৈরি করেন বলে লক্ষ্য করা যায়।
সুতরাং, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওকে চলমান বন্যা পরিস্থিতিতে বিদ্যুতের সংযোগ ছিঁড়ে রাস্তায় পরে একাধিক নিহত হওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Simransk944 Instagram Post
- Rumor Scanner’s Analysis


