সম্প্রতি, ‘বাংলাদেশের ছোটো ছোটো শিক্ষার্থী যেরকম শিক্ষকদের আচরণে ভয় পায়, তারা কিন্তু হিংস্র পশুকে দেখলে এত ভয় পায় না, এটা যেন শিক্ষকদের জন্য লজ্জা জনক যদি তাদের আত্মসম্মান থাকে।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওগুলোতে স্থানের নাম উল্লেখ না থাকলেও, কমেন্ট বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এটিকে বাংলাদেশের বলে ধারণা করেছেন।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ) ।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতে স্কুল শিক্ষার্থীকে শিক্ষকের মারধরের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Rakesh Krishnan Simha’ নামক এক্স অ্যাকাউন্টে ২৯ এপ্রিল প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
ভিডিওতে থাকা ব্যক্তিদের হিন্দী ভাষায় কথা বলতে দেখা যায়।
উক্ত ভিডিওতে দাবি করা হয়, উক্ত নারী শিক্ষকের ভাষা থেকে ধারণা করা হচ্ছে ঘটনাটি উত্তর প্রদেশ অথবা বিহারের।
আরো অনুসন্ধান করে ফেসবুকে ১৬ এপ্রিল একই ভিডিও পাওয়া যায় ‘Sathya Rams’ নামের একটি প্রোফাইলে। তবে ভিডিওটিতে কোনো ক্যাপশন ছিল না।
পরবর্তীতে, ‘Daily News Post’ নামের একটি ভারতীয় গণমাধ্যমে ২৬ এপ্রিল প্রচারিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি নিয়ে ভারতে প্রচুর আলোচনা, সমালোচনা চলছে তবে এটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য তাদের কাছে নেই।
ভারতীয় একজন ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন, ভিডিওটি ভারতেরই৷
সুতরাং, ভারতে স্কুল শিক্ষার্থীকে শিক্ষকের মারধরের ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rakesh Krishnan Simha – X Post
- Daily News Post – Viral Video: Teacher Slaps, Hits Kid Hard, Is THIS How Teachers Should Treat Students?


