সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, বাংলাদেশ বর্ডারের পাশে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ভারত।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওর ঘটনাটি বাংলাদেশ সীমান্তের কাছে নয় বরং, ভারতের রাজস্থানের থর মরুভূমিতে ভারতীয় সেনাবাহিনীর সমন্বিত ফায়ার ও ম্যানুভার মহড়ার।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ইউটিউব চ্যানেলে গত ০৩ নভেম্বর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, রাজস্থানের থর মরুভূমিতে ‘সেন্টিনেল স্ট্রাইক’ মহড়ার সময় ভারতীয় সেনাবাহিনীর আগ্নেয়াস্ত্র পরীক্ষার দৃশ্য এটি।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এক প্রতিবেদন থেকে জানা যায়,
ভারতীয় সেনাবাহিনীর সপ্ত শক্তি কমান্ড রাজস্থানের থর মরুভূমিতে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি বৃহৎ আকারের সামরিক মহড়া চালিয়েছে, যাতে যুদ্ধ প্রস্তুতি এবং তাদের ইউনিটগুলোর অপারেশনাল সক্ষমতা মূল্যায়ন করা যায়। এক বিবৃতিতে কর্মকর্তারা এ তথ্য জানান।
এই মহড়াটি পরিচালনা করে কমান্ডের রণবঙ্কুরা ডিভিশন। এর লক্ষ্য ছিল কৌশলগত কসরত পরিমার্জন, আন্তঃবিভাগ সমন্বয় জোরদার করা এবং কঠিন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে সব ইউনিট ও সাব-ইউনিটের একত্রিত কার্যকারিতা যাচাই করা। সপ্ত শক্তি কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঞ্জিন্দর সিং মহড়ার সময় সামরিক কৌশল পর্যালোচনা করেন।
ইকোনমিক টাইমস জানায়, গত ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই মহড়া চলে।
সুতরাং, বাংলাদেশ সীমান্তের পাশে ভারতের সামরিক মহড়া দাবিতে ভারতের রাজস্থানের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


