নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কথিত সমন্বয়ক পপি মৃধার ভিডিও দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূখ্য সমন্বয়ক পপি মৃধা রোমান্টিক দৃশ্য!!’ ক্যাপশনে একজন নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা নারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী। তার নাম পপি মৃধা।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিংবা অন্য কোনো স্থানের সমন্বয়ক নন। বরং, ইন্টারনেট থেকে ভারতীয় এক মডেলের ভিডিও সংগ্রহ করে তা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘taniya.khatun.951053’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১১ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

পরবর্তীতে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ভিডিওর নারীর নাম তানিয়া খাতুন। তিনি একজন মডেল। পাশাপাশি তার অ্যাকাউন্টে প্রচারিত একাধিক ভিডিও পর্যালোচনার মাধ্যমে জানা যায়, তিনি একজন ভারতীয়।

অর্থাৎ, এটি নিশ্চিত যে ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নারী সমন্বয়কের নয়।

এছাড়া, অনুসন্ধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিংবা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পপি মৃধা নামের কোনো নারী সমন্বয়ক খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নারী সমন্বয়কের ভিডিও দাবিতে ভারতীয় নারীর ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: