বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের সাম্প্রতিক দৃশ্য দাবিতে ২০২২ সালের ছবি প্রচার 

সম্প্রতি, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যম এক্সে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ১৫ জুলাই নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ধারণকৃত ছবিকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৮ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। একই ছবি সংযুক্ত এই প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১৫ জুলাই লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এটি মূলত এই ঘটনারই ছবি।

এছাড়া, একই বিষয়ে ওই সময়ে দেশিয় একাধিক (, ) সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে একই তথ্য জানা যাচ্ছে।

তাছাড়া, সাম্প্রতিক সময়ে দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের কোনো খবর কিংবা অভিযোগ পাওয়া যায়নি।

সুতরাং, ২০২২ সালে লোহাগড়ার দিঘলিয়া গ্রামে ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ধারণকৃত ছবিকে সাম্প্রতিক সময়ের দাবিতে ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: