সম্প্রতি বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরা এক নারীকে ধর্ষণচেষ্টার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই নারীর সঙ্গে ধস্তাধস্তি করছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব ধর্ষণচেষ্টার ঘটনা নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের তৈরি সাজানো ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Ashu prankstershorts’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ১৭ এপ্রিল প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে এটি এক স্কুলছাত্রীর সঙ্গে জোরাজুরির দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণে দেখা যায়, সেখানে একই ব্যক্তিদের নিয়ে এমন আরও বহু ভিডিও (১,২,৩) রয়েছে। প্রোফাইলের বায়োতে ‘Prankster’ উল্লেখ আছে এবং অ্যাকাউন্টের নামেও প্র্যাঙ্কধর্মী কনটেন্টের ইঙ্গিত পাওয়া যায়। পাশাপাশি, অ্যাকাউন্টটির পরিচিতি থেকে জানা যায়, এটি ভারত থেকে পরিচালিত হচ্ছে।
সুতরাং, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের তৈরি ভিডিওকে বাংলাদেশে নারীকে ধর্ষণচেষ্টার দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Ashu prankstershorts – Instagram Post


