বাবা আ.লীগ করায় মুন্সিগঞ্জে মেয়েকে ধর্ষণ ও হত্যা দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, বাবা মুন্সিগঞ্জের আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাই মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা- দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির সাথে প্রচারিত দাবির কোনো সম্পর্ক নেই, এমনকি উক্ত ভিডিওটি বাংলাদেশেরই নয়। প্রকৃতপক্ষে, গত ০৩ জুন ভারতের কোচবিহারের দিনহাটার বামনহাট-১ গ্রামের পঞ্চায়েত এলাকায় পাটক্ষেত থেকে এক নাবালিকার মরদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনার দৃশ্য এটি।

অনুসন্ধানে ‘Heard Hackar’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৩ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

পোস্টে বলা হয়েছে, গত ০৩ জুন দিনহাটার দুই নং ব্লকের চৌধুরীহাট পোয়াতুর কুঠিগ্রামের একটি পাটক্ষেত থেকে ১১ বছর বয়সী এক মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‘Heard Hackar’ নামক অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে উক্ত ঘটনা সংক্রান্ত একাধিক পোস্ট খুঁজে পাওয়া যায়। যার মধ্যে গত ০৪ জুনে করা একটি পোস্টে বলা হয়েছে, পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ০৫ জুন প্রচারিত একটি পোস্টে বলা হয়েছে, উক্ত ঘটনায় শফিকুল হক নামের গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। একই দিনে আরেকটি পোস্টে বলা হয়েছে, উক্ত ঘটনার ন্যায় বিচারের দাবিতে নয়ারহাট বাজারে প্রতিবাদ মিছিল করা হয়েছে।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ভাস্কর এর ওয়েবসাইটে গত ০৪ জুন “Minor girl found dead in Coochbehar’s Dinhata:Body recovered from jute field, family alleges physical assault before murder, probe on” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৩ জুন কোচবিহারে জেলার দিনহাটা এলাকায় পাটক্ষেত থেকে এক নাবালিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অর্থাৎ, ঘটনাটি ভারতের৷

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ভারতের কোচবিহারের ভিডিওকে বাবা আ.লীগ করায় মুন্সিগঞ্জ মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: