ইন্দোনেশিয়ান কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওকে সিলেটে পর্যটকদের কর্মকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচার

সিলেটে পর্যটকদের কর্মকাণ্ডের দৃশ্য দাবিতে সম্প্রতি দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো বাংলাদেশের সিলেটের নয়। প্রকৃতপক্ষে, ইন্দোনেশিয়ান কনটেন্ট ক্রিয়েটরদের তৈরি ভিডিওর দৃশ্যকে বাংলাদেশের সিলেটে পর্যটকদের কর্মকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গত ১১ জানুয়ারি ‘barudaknyalse28’ ইউজারনেমের একটি টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল রয়েছে। টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে একই ব্যক্তিদের নিয়ে তৈরি আরও একাধিক ভিডিও পাওয়া যায়।

পরবর্তীতে, ওই টিকটক অ্যাকাউন্টের নামের সূত্র ধরে অনুসন্ধানে একই নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটিতেও গত ১১ জানুয়ারি ভিডিওটি পোস্ট করা হয়েছিল।

ইন্সটাগ্রামের তথ্য অনুযায়ী, অ্যাকাউন্টটি ২০১৪ সালে খোলা হয় এবং এটি ইন্দোনেশিয়া থেকে পরিচালিত হচ্ছে। অ্যাকাউন্টটির বায়োতে যোগাযোগের জন্য একটি ইন্দোনেশিয়ান মোবাইল নম্বরও দেওয়া রয়েছে।

এছাড়া, ওই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত বছরের ৭ অক্টোবর প্রকাশিত একটি পোস্টে তাদের তৈরি কনটেন্টে অভিনয় করা এক নারী সদস্যের ছবি যুক্ত করে ক্যাপশনে লেখা হয়, “হ্যালো, আমার নাম জেজে, আমি ইন্দোনেশিয়ায় থাকি।”

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ইন্দোনেশিয়ান কনটেন্ট ক্রিয়েটরদের তৈরি।

সুতরাং, ইন্দোনেশিয়ান কনটেন্ট ক্রিয়েটরদের তৈরি ভিডিওর দৃশ্যকে বাংলাদেশের সিলেটে পর্যটকদের কর্মকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: