বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ নয়, ভিডিওটি ভারত কর্তৃক বাংলাদেশে পুশ-ইন চেষ্টার ঘটনার

সম্প্রতি, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ২৯ জুন ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে এশিয়া পোস্টের ইউটিউব চ্যানেলে গত ২৯ জুন ‘যেভাবে গোপন সুড়ঙ্গ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে অনুপ্রবেশকারীরা’’ শিরোনামে প্রচারিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

সেসব এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও একই ভিডিওটি (, , ) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বিডিনিউজ২৪ ডটকমের ওয়েবসাইটে গত ২৯ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্ত দিয়ে মানবপাচারকারীরা দুজনকে অনুপ্রবেশের বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানায়, মানবপাচারকারীরা দুজনকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৯৭ এর পাশ দিয়ে তাদের ভারতের দিকে ফেরত পাঠায়।

বিষয়টি নিয়ে অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত (, , ) প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে।

সুতরাং, ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার ঘটনাকে উল্টোভাবে উপস্থাপন করে ভিডিওটি বাংলাদেশের পুশ-ইনের দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: