অবৈধভাবে মায়ানমার যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের জাবেরকে আটকের দাবিটি ভুয়া

সম্প্রতি, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অবৈধভাবে ট্রলার দিয়ে মায়ানমার যাওয়ার সময় আটক হয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অবৈধভাবে ট্রলার দিয়ে মায়ানমার যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের জাবের আটক হননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে ফটোকার্ডটির সূত্রপাতের বিষয়ে অনসুন্ধানে ‘GojobVision’ নামের একটি ফেসবকু পেজ থেকে ৯ মার্চ আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।

‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

পাশাপাশি, আলোচিত পোস্টটির তারিখ পর্যবেক্ষণ করলে ‘৩৬ জুলাই ২০২৫’ লেখা দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, অবৈধভাবে ট্রলার দিয়ে মায়ানমার যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের জাবের আটক শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: