জামায়াতেই ইনসাফ নেই শীর্ষক দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ২০ ডিসেম্বর ‘সারাদিন ইনসাফের কথা বললেও জামায়াতে ইসলামী দলেই নেই ইনসাফ, ১ ব্যাক্তি ৩ বার আমির বাকিরা বঞ্চিত’ শিরোনামে ডা. শফিকুর রহমানের ছবি যুক্ত করে গণমাধ্যম আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. শফিকুর রহমানের মন্তব্য বিষয়ে আমার দেশ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২০ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

সুতরাং, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ছবি যুক্ত করে ‘সারাদিন ইনসাফের কথা বললেও জামায়াতে ইসলামী দলেই নেই ইনসাফ, ১ ব্যাক্তি ৩ বার আমির বাকিরা বঞ্চিত’’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: