‘দেশে লোডশেডিং আছে দেখাতে পারলে মন্ত্রীর পদ ছেড়ে দিব’ বলেননি জ্বালানিমন্ত্রী

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘দেশে লোডশেডিং আছে দেখাতে পারলে মন্ত্রীর পদ ছেড়ে দিব।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দেশে লোডশেডিং আছে দেখাতে পারলে মন্ত্রীর পদ ছেড়ে দিব’ শীর্ষক মন্তব্য করেননি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রকৃতপক্ষে, দাবিটির সূত্রপাত সার্কাজম হিসেবে হলেও পরবর্তীতে তা আসল বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Sojun Ahammed’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ এপ্রিলে আলোচিত মূল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে কোনো বাক্যের পরিবর্তে কয়েকটি হ্যাশট্যাগের সংযুক্তি পাওয়া যায় যার মধ্যে একটি হ্যাশট্যাগ ‘funny’.

পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে লেখা পাওয়া যায়, ‘যাহা বলিব সত্য বলিব, বিপদে পড়িলে মিথ্যা বলিব’। পেজটি পর্যবেক্ষণে এরূপ আরো নানা ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ফটোকার্ড পোস্টটিরও মূলত ব্যাঙ্গাত্মক বা সার্কাজম পোস্ট হিসেবেই সূত্রপাত হয়েছে।

সুতরাং, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘দেশে লোডশেডিং আছে দেখাতে পারলে মন্ত্রীর পদ ছেড়ে দিব’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: