ইরানের হামলায় বিধ্বস্ত তেল আবিব দাবিতে ইউক্রেনের পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের তেল আবিব শহরের ড্রোন ফুটেজ। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইরানের হামলায় বিধ্বস্ত তেল আবিব শহরের নয়। প্রকৃতপক্ষে, ইউক্রেন-রাশিয়া সংঘাতে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের শহর বাখমুতের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম Financial Times-এর কিয়েভের প্রতিনিধি Christopher Miller-এর এক্স অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৪ জুলাই একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। পোস্টটিরে শিরোনামে তিনি উল্লেখ করেন, এটি ইউক্রেনের বাখমুত শহরের পশ্চিমাংশের ড্রোন ফুটেজ। রাশিয়ার ক্রমাগত হামলায় শহরের এই অংশটি বিধ্বস্ত হয়ে গিয়েছে বলেও তিনি পোস্টটিতে লেখেন।

আরও অনুসন্ধানে একই শহরের বেশকিছু ভিন্ন ও একই ড্রোন ফুটেজের সমন্বয়ে তৈরি আরেকটি ভিডিও মার্কিন গণমাধ্যম Sky News এর ইউটিউব চ্যানেলেও সেসময় প্রচারিত হতে দেখা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ক্ষতিগ্রস্ত তেল আবিব শহরের নয়।

সুতরাং, ইউক্রেনের বিধ্বস্ত বাখমুত শহরের পুরোনো ভিডিওকে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিব শহরের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: