ইসরায়েলে ইরানের হামলা দাবিতে ২০২৫ সালে সিরিয়ার পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে, ইসরায়েলে ইরানের হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েলে ইরানের হামলার কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে সিরিয়ায় পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সিরিয়ার অনলাইন গণমাধ্যম ‘راديو طيف’ এর ফেসবুক পেজে ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি আল-বাব শহরে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও।
সেসময় উক্ত ঘটনার বিভিন্ন ভিডিও (১, ২, ৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা যায়।
পরবর্তীতে, ‘Smart multimedia’ নামক ইউটিউব চ্যানেলে প্রচারিত উক্ত ঘটনার ভিন্ন ফ্রেমের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে “شام للديكور” নামক একটি দোকানের সাইনবোর্ড দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে, ফেসবুকে ‘أحمد الخضر’ নামক ফেসবুক অ্যাকাউন্টে উক্ত নামের দোকানের একটি বিজ্ঞাপন ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশনে দোকানের ঠিকানা হিসেবে আল-বাব সিটি, রিং রোড, আল-বাউশি মসজিদের বিপরীতে, আল-বাব পেট্রোল পাম্পের পাশে উল্লেখ রয়েছে।
সিরিয়ান সিভিল ডিফেন্সের এক্স অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রচারিত এক পোস্ট থেকে জানা যায়, ২২ এপ্রিল (২০২৫) পূর্ব আলেপ্পোর গ্রামাঞ্চলের আল-বাব শহরের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সুতরাং, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২৫ সালে সিরিয়ায় পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ইরানের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- راديو طيف – Facebook Post
- omar._016 – TikTok Post
- Smart multimedia – YouTube Video
- أحمد الخضر – Facebook Post
- لدفاع المدني السوري – X Post

