গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে।
এরই প্রেক্ষিতে, পারস্য উপসাগরে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পারস্য উপসাগরে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে, গতবছরের অক্টোবরে প্রচারিত গেমিং ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘MKIceAndFire’ নামক ইউটিউব চ্যানেলে গতবছরের ১০ অক্টোবর ‘BATTLEFIELD 6 Gameplay Walkthrough Campaign FULL GAME [4K 60FPS PS5 PRO] – No Commentary’ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৪ মিনিট ৩০ সেকেন্ড অংশ থেকে ৫ মিনিট ০৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, ভিডিওটি ব্যাটলফিল্ড-৬ নামক ভিডিও গেমের।
এছাড়া, একই দাবিতে গেমিং ভিডিওটি (১, ২) টিকটকে প্রচার হতে দেখা যায়।
সুতরাং, গতবছরের অক্টোবরে প্রচারিত গেমিং ভিডিওকে পারস্য উপসাগরে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- MKIceAndFire –Youtube Video


