দুবাইয়ের সিআইএ সদর দফতরে ইরানের হামলা দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে, ‘দুবাইয়ে সিআইএ সদর দফতরে ইরানের হাম লা’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি দুবাইয়ের সিআইএ সদর দফতরে ইরানের হামলার নয়। প্রকৃতপক্ষে, ২০১৫ সাথে দুবাইয়ের একটি বহুতল ভবনে আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম ‘The National News’ এর ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১ অক্টোবর ‘Fire at high rise residential tower in Sharjah City Centre’ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে আরব নিউজের ওয়েবসাইটে ২০১৫ সালের ১ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন দুবাইয়ের কাছে আমিরাতের শারজাহ শহরে একটি আকাশচুম্বী ভবনে আগুন লেগেছিল।

সুতরাং, ২০১৫ সাথে দুবাইয়ের একটি বহুতল ভবনে আগুন লাগার ভিডিওকে সাম্প্রতিক সময়ে দুবাইয়ের সিআইএ সদর দফতরে ইরানের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: