তেল আবিবে ইরানের হাইপারসনিক ক্ষেপনাস্ত্র হামলা চালানোর দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরান হাইপারসনিক ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তেল আবিবে ইরানের হাইপারসনিক ক্ষেপনাস্ত্র হামলা চালানোর দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, ভিডিওটি ইরান, ইসরায়েল বা আন্তর্জাতিকভাবে বিশ্বস্ত কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি; বরং নির্ভরযোগ্য সূত্র ছাড়াই সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

তাই পরবর্তীতে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮১.৮ শতাংশ।

সুতরাং, তেল আবিবে ইরানের হাইপারসনিক ক্ষেপনাস্ত্র হামলা চালানোর দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Hive Detect
  • Rumor Scanner’s Analysis
Share: