যুক্তরাষ্ট্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দাবিতে চীনের পুরোনো ভিডিও প্রচার 

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১৯ শত বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং এটি প্রায় ২ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সাথে সম্পৃক্ত ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের চীনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতকালীন ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Hindustan Times এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ‘Chinese skyscraper in flames after fire engulfs high-rise in Changsha city’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, এটি মধ্য চীনের চাংশা শহরে একটি ৪২ তলা ভবনে আগুন লাগার ঘটনার দৃশ্য। উক্ত ভবনে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ সংস্থা চায়না টেলিকমের একটি কার্যালয় ছিলো।

অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি যুক্তরাষ্ট্রে ঘটেনি।

পরবর্তীতে, এ বিষয়ে BBCThe Business Standard এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, যুক্তরাষ্ট্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দাবিতে ২০২২ সালে চীনের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: