চট্টগ্রামে ইরানের যুদ্ধবিমান দেখা গেছে দাবিতে কোরিয়ার পুরোনো ভিডিও প্রচার

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে, ‘চট্টগ্রামে দেখা গেলে ইরানের F 22 যুদ্ধবিমান’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৮ লাখ ২২ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামে ইরানের যুদ্ধ বিমান দেখা যায়নি। প্রকৃতপক্ষে, ২০২২ সাথে কোরিয়ার প্রথম যুদ্ধবিমান উড্ডয়নের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Military Aviation Videos’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ জুলাই ‘South Korean KF-21 first flight’ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩৫ সেকেন্ড অংশ থেকে ৪১ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দক্ষিন কোরিয়ার গণমাধ্যম ‘The Korean Economic Daily’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২২ সালের ২০ জুলাই প্রকাশিত এই প্রতিবেদন জানানো হয়েছিল, সেসময় দক্ষিণ কোরিয়ার প্রথম উন্নত সুপারসনিক জেট ফাইটার ‘KF-21 Boramae’ তার প্রথম উড্ডয়ন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। 

এছাড়া, সেসময় উক্ত ভিডিওটি (, , ) বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবিতে প্রচার হতে দেখা যায়।

সুতরাং, ২০২২ সাথে কোরিয়ার যুদ্ধবিমান উড্ডয়নের ভিডিওকে চট্টগ্রামে ইরানের যুদ্ধ বিমান উড্ডয়নের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: