ইরফান শুক্কুর লাইভে এসে বাবর আজমের কাছে ক্ষমা চাননি

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর রংপুর রাইডার্স বনাম দুর্দান্ত ঢাকা’র ম্যাচ চলাকালীন ঢাকার উইকেটরক্ষক ইরফান শুক্কুরের সাথে পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের তর্ক শুরু হয়। পরবর্তীতে অন্যান্য ক্রিকেটাররা তাদের এই তর্ক থামানোর চেষ্টা করেন। এর প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি লাইভে এসে বাবর আজমের কাছে ক্ষমা চাইলেন ইরফান শুকুর শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ইরফান শুক্কুর

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৬৫ হাজার বার। ভিডিওটিতে ২ হাজার দুইশত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরফান শুক্কুর বাবর আজমের কাছে লাইভে এসে ক্ষমা চাননি বরং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার।

এ বিষয়ে অনুসন্ধানে ইরফান শুক্কুরের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২১ সালের ৬ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, ইরফান শুক্কুর সেদিন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। তবে সেদিন এই ভিডিওতে তাকে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমকে নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি।

তাছাড়া, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রেও উক্ত দাবির পক্ষে কোনো তথ্য মেলেনি।

মূলত, গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর রংপুর রাইডার্স বনাম দুর্দান্ত ঢাকা’র ম্যাচ চলাকালীন ঢাকার উইকেটরক্ষক ইরফান শুক্কুর ও পাকিস্তানি ক্রিকেট তারকা বাবর আজমের মধ্যে হঠাৎ তর্ক শুরু হয়। পরবর্তীতে আম্পায়ারসহ অন্যান্য ক্রিকেটাররা তাদের এই তর্ক থামানোর চেষ্টা করেন। এই ঘটনার পরপরই ২০২১ সালে ইরফান শুক্কুরের ফেসবুক পেজে প্রকাশিত ভিন্ন ঘটনার ভিডিও সংগ্রহ করে লাইভে এসে বাবর আজমের কাছে ইরফান শুক্কুর ক্ষমা চেয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় ইরফান শুক্কুরের ভিডিও ফুটেজ ব্যবহার করে তিনি পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের কাছে ক্ষমা চেয়েছেন দাবিতে ইন্টারনেটে একটি তথ্য প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: