জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ইসহাক সরকার ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমার একসাথে তোলা দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।
উক্ত ছবি সংবলিত টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসহাক সরকার ও ফাতিমা তাসনিম জুমার প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে ছবিটির সন্ধান পাওয়া যায়নি।
প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এই ছবিটির কিছু অংশ গুগল এআই ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে।

সুতরাং, ইসহাক সরকার ও ফাতিমা তাসনিম জুমার প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- AI Analysis


