গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। দুই পক্ষের মধ্যে এখনো হামলা পাল্টা হামলা চলমান। এরই প্রেক্ষিতে, ‘ইসরায়েল/USA যৌথ যুদ্ধে শুধু ইরানের মসজিদে টাগের্ট করে বোমা মিসাইল নিক্ষেপ করছে আল্লাহ কাফেরদের বুঝ দিয়ে দাও ইরানকে ধ্বংস থেকে রক্ষা করো আমিন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় দেড় হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের মসজিদে ইসরায়েলের হামলার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে গাজার ফারুক মসজিদে ইসরায়েলের হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে টার্কিস গণমাধ্যম ‘TRT World’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৩ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, সেদিন ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় নুসাইরাত আল ফারুক মসজিদ ধ্বংস হয়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে রয়েটার্সের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকেও গাজার নুসাইরাতের আল-ফারুক মসজিদটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়ার দাবির সত্যতা পাওয়া যায়।
সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করে।
সুতরাং, ২০২৪ সালে গাজার ফারুক মসজিদে ইসরায়েলের হামলার ভিডিওকে ইরানের মসজিদে ইসরায়েলের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- trtworld – Instagram Post
- India Today- Israeli airstrike destroys Al-Farouq Mosque in Gaza amid ongoing conflict


