ইরানের মসজিদে ইসরায়েলের মিসাইল হামলা দাবিতে লেবাননের পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ইরানের একটি মসজিদে মিসাইল হামলা করে ইসরায়েল।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে লেবাননে একটি গ্যাস স্টেশনের আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে লেবাননের গণমাধ্যম Sawt Beirut এর ওয়েবসাইটে ২০২৫ সালের ০৮ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে একই ফুটেজের খোঁজ পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, লেবাননের রাজধানী বৈরুতের সীন এল ফিল শহরের একটি গ্যাস স্টেশনে সেদিন আগুন লাগে।

লেবাননের বৈরুত ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলেও উক্ত ঘটনার ভিডিও পাওয়া যায়। ২০২৫ সালের ০৮ জানুয়ারি প্রকাশিত এই ভিডিওতে অগ্নিকাণ্ডের একই দৃশ্য দেখা যায়।

সুতরাং, লেবাননের ২০২৫ সালের পুরোনো ভিডিওকে ইরানের একটি মসজিদে মিসাইল হামলা করে ইসরায়েল দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: