কবরস্থানে ফিলিস্তিনিদের ড্রোন দিয়ে ভয় দেখাচ্ছে ইসরায়েল দাবিতে লেবাননের ভিডিও প্রচার 

সম্প্রতি, “ক’ব’রস্থানে ফিলিস্তিনিদের ড্রোন দিয়ে ভ’য় দেখাচ্ছে ই’স’রাইল” দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

উক্ত দাবির ভিডিও গণমাধ্যমে দেখুন মানবজমিন (ফেসবুক, ইউটিউব)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ফিলিস্তিনের নয়। প্রকৃতপক্ষে, দক্ষিণ লেবাননে একটি কবরস্থানে প্রিয়জনদের দেখতে আসা শোকাহতদের একটি সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন কর্তৃক হয়রানি করতে দেখা যাওয়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 
এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার ফেসবুক পেজে ০৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, দক্ষিণ লেবাননের কাফার কিলায় একটি কবরস্থানে প্রিয়জনদের দেখতে আসা শোকাহতদের হয়রানি করতে দেখা গেছে একটি সন্দেহভাজন ইসরায়েলি ড্রোনকে, যা তাদের মাথার মাত্র কয়েক ফুট উপর দিয়ে উড়ছিল।

তুরস্কের গণমাধ্যম সূত্রেও একই তথ্য জানা যাচ্ছে।

অর্থাৎ, ভিডিওটি ফিলিস্তিনের নয়।

সুতরাং, লেবাননের ভিডিও দিয়ে কবরস্থানে ফিলিস্তিনিদের ড্রোন দিয়ে ভয় দেখাচ্ছে ইসরাইল দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: