ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলিদের শহর ছেড়ে পালানোর দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের নাগরিকরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওর সঙ্গে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, নেপালের ডোল্পা জেলায় ঔষধি ছত্রাক ইয়ারসাগুম্বা সংগ্রহের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
একই দাবি ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের সময়ও প্রচারিত হয়েছিল। সে সময় ভিডিওটি যাচাই করে দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
Share:

