“জামায়াত ঐক্যজোট ১৬৩ আসন পাবে উঠে এসেছে গবেষণায়” শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে “জামায়াত ঐক্যজোট ১৬৩ আসন পাবে, উঠে এসেছে গবেষণায়” দাবিতে এনটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত ঐক্যজোট ১৬৩ আসন পাবে শীর্ষক শিরোনামে এনটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত কোনো গবেষণার তথ্যও খুঁজে পাওয়া যায়নি।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম এনটিভির লোগো লক্ষ্য করা যায়। এর সূত্র ধরে অনুসন্ধানে এনটিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি এনটিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

তবে গণমাধ্যমটি তাদের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, এটি ভুয়া ফটোকার্ড।

তাছাড়া, এনটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ‘জামায়াত ঐক্যজোট ১৬৩ আসন পাবে ওঠে এসেছে গবেষণায়’ শীর্ষক তথ্যে বা শিরোনামে এনটিভির নাম-লোগো ব্যবহার করে প্রচার হওয়া ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

  • NTV : Facebook Post
  • Rumor Scanner’s own analysis 
Share: