জামায়াতের আমীরের ছেলে গ্রেফতার দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘“জঙ্গি” সম্পৃক্ততার অভিযোগে জামাতের আমীর শফিকুর রহমানের ছেলে গ্রেফতার’ দাবিতে একাত্তর টিভির একটি ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছেলে রাফাত গ্রেপ্তার দাবিতে একাত্তর টিভির ভিডিও প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২২ সালে তার গ্রেপ্তার হওয়ার সংবাদ প্রতিবেদনের ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ নভেম্বর ‘জ’ ঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রিমান্ডে জামায়াত আমিরের ছেলে রাফাত’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ৯ নভেম্বর সিলেট থেকে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম।

একই তথ্যে তখন সংবাদ প্রকাশ করেছিল ডেইলি স্টার, বাংলা ভিশন, সমকাল, প্রথম আলো সহ একাধিক গণমাধ্যম।

অর্থাৎ, এটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি জামায়াতের আমীরের ছেলে গ্রেফতার হওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০২২ সালের নভেম্বরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে রাফাতকে গ্রেপ্তারের ভিডিও প্রতিবেদনকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: