সম্প্রতি জামায়াতের আমীর গ্রেফতার হয়েছেন দাবিতে ২০২২ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “জামাত ইসলামের আমীর ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৭ লাখ ৯০ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়নি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে জামায়াতের আমীরকে গ্রেফতারের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৩ ডিসেম্বর ‘জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গ্রেপ্তার’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২২ সালের ১৩ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ ডিসেম্বর (২০২২) জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর বারিধারা এলাকা থেকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
এছাড়া, ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতের আমীর শফিকুল রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সুতরাং, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Channel 24 – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার
- The Daily Star Bangla – জামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার
- BSS – পরীক্ষিত ও প্রমাণিত ইনসাফভিত্তিক নেতৃত্বের পক্ষে জনগণ : ডা. শফিকুর রহমান

