মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার দাবিতে ভিন্ন ঘটনার ছবি প্রচার   

সম্প্রতি, ‘মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা’ শীর্ষক দাবিটি সঠিক নয়।

প্রকৃতপক্ষে, প্রচারিত ছবিটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোন্দকারকান্দি গ্রামের হাবিব শেখের। তিনি জামায়াতের কোনো নেতা নন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি রিভার্স সার্চ করে কয়েকটি গণমাধ্যমে হাবিব শেখের মহিলা মাদ্রাসা থেকে আটকের ঘটনার সংবাদ পাওয়া যায়।

এই ঘটনার সংবাদ দেখুন নিউজ২৪ টেলিভিশনের ইউটিউবে, মাছরাঙা টেলিভিশনের ফেসবুকে, দৈনিক আমার সংবাদের ফেসবুকে এবং স্বদেশ টিভি নিউজের ওয়েবসাইটে

প্রতিবেদনগুলো সুত্রে জানা যায়,গত ২১ জানুয়ারি বোরখা পরিহিত অবস্থায় চাকু ও সন্দেহজনক ওষুধ নিয়ে লোহাচুড়া গ্রামের মুকসুদপুর মডেল মহিলা ফাজিল মাদ্রাসায় প্রবেশ করে হাবিব শেখ। সংবাদ পেয়ে মুকসুদপুর থানা এস,আই আজাদ সংগীয় ফোর্স নিয়ে তাকে আটক করে মুকসুদপুর থানায় নিয়ে আসে।

এসব সংবাদে গ্রেফতারকৃত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং,‘মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা’ দাবিতে প্রচারিত দাবিটি ভুয়া এবং ব্যবহৃত ছবিটি ভিন্ন ঘটনার।

তথ্যসূত্র

Share: