‘প্রবাসীরা কাজ করে ফ্যামিলির জন্য, এখানে দেশের স্বার্থ নেই’ শীর্ষক মন্তব্য করেননি জামায়াতের প্রার্থী আবুল হোসাইন

সম্প্রতি, ‘প্রবাসীরা কাজ করে নিজের ফ্যামিলির জন্য, এখানে দেশের কোনো স্বার্থ নেই। দেশের করুণ মূহুর্তে তাদের দাবি দাওয়া সম্পূর্ণ অযুক্তিক।’ শীর্ষক মন্তব্যটি চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল হোসাইন করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা, ‘প্রবাসীরা কাজ করে নিজের ফ্যামিলির জন্য, এখানে দেশের কোনো স্বার্থ নেই। দেশের করুণ মূহুর্তে তাদের দাবি দাওয়া সম্পূর্ণ অযুক্তিক।’ শীর্ষক কোনো মন্তব্য চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল হোসাইন করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আবুল হোসাইন এমন মন্তব্য করেছেন দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, আবুল হোসাইনের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, আবুল হোসাইনের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গত ০৮ ডিসেম্বর প্রচারিত দুইটি পোস্ট (, ) পাওয়া যায়।

উক্ত দুইটি পোস্টটি বলা হয়েছে, আবুল হোসাইন সবর্দা প্রবাসীদের পক্ষে। প্রচারিত তথ্যটি মিথ্যা।

সুতরাং, প্রবাসীদের জড়িয়ে আবুল হোসাইনের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Abu Hossain- Facebook Post (1, 2)
Share: