জামায়াতের অভ্যন্তরীণ ভাঙন দাবিতে একাত্তর টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে দ্বিমত দেখা দেয়। গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী জোটের ১০টি দলের মধ্যে আসন বন্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। এরপর, গত ১৬ জানুয়ারি ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন। এসব ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি ‘জোটের পর এবার জামায়াতেই ভাঙ্গনের গুঞ্জন; তৃণমূল বিভ্রান্ত’ শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছবি ও দলটির মনোগ্রাম যুক্ত করে করে গণমাধ্যম একাত্তর টিভি এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় অভ্যন্তরীণ বিষয়ে একাত্তর টিভি আলোচিত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির প্রচলিত ফটোকার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে একাত্তর টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘১৯ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, একাত্তর টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, একাত্তর টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

একাত্তর টিভি ব্যতীত অন্য কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় অভ্যন্তরীণ ভাঙন দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি বানোয়াট ও ভুয়া।

তথ্যসূত্র

Share: