মারদিয়া মমতাজের জিন্স পরিহিত এই ছবিটি এআই দিয়ে সম্পাদিত

সম্প্রতি, সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজের জিন্স পরিহিত একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।   

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মারদিয়া মমতাজের জিন্স পরিহিত ছবিটি বাস্তব নয় বরং, ভিন্ন ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হচ্ছে।

শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মারদিয়া মমতাজ যে মঞ্চে দাঁড়িয়ে আছেন সেটির পেছনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো ও লেখা রয়েছে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে মারদিয়া মমতাজ উক্ত পোশাক পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোনো কনফারেন্সে যাওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, মারদিয়া মমতাজের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ মার্চ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে মারদিয়ার একটি ছবিতে তার পরিহিত নিকাব, হাতে পরা ঘড়ি এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আলোচিত ছবির এসব উপাদানের হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গত ০৮ মার্চ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। সেখানেও মাদরিয়াকে তার পোস্টে যে ছবিগুলো দেখা গেছে একই পোশাক পরিহিত দেখা যায়।

এরপর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ

অর্থাৎ, গত ০৮ মার্চ নারী দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত কনফারেন্সে মারদিয়া মমতাজ যে পোশাক পরে যান সেই পোশাক পরিহিত ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মারদিয়া মমতাজের জিন্স পরিহিত এই ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: