জামায়াতের এমপির নয়, গৌড় গোবিন্দকে নিয়ে বক্তব্যের ভিডিওটি লেবার পার্টির চেয়্যারম্যানের

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য বলেছেন হিন্দুরা পশ্চিমবঙ্গ থেকে গৌড় গোবিন্দের মতো পালাবে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে গৌড় গোবিন্দকে নিয়ে বক্তব্য দেওয়া ব্যক্তি জামায়াতের সংসদ সদস্য নয়। প্রকৃতপক্ষে, ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তি বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং তিনি সংসদ সদস্য নন।

এ বিষয়ে অনুসন্ধানে ডা. মোস্তাফিজুর রহমান ইরানের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩ মিনিট ৪৪ সেকেন্ড অংশ থেকে ৪ মিনিট ১৪ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

পরবর্তীতে, জামায়াতে ইসলামীর ইউটিউব চ্যানেলে গত ২১ জুন ‘একনজরে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ | ২০ জুন ২০২৬ | ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান, খুলনা’’ শিরোনামে প্রচারিত একটি ভিডিওতে ইরানকে বক্তব্য দিতে দেখা যায়।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে সমকালের ওয়েবসাইটে গত ২০ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসনসহ বিভিন্ন দাবিতে খুলনার সার্কিট হাউজ ময়দানে বিভাগীয় সমাবেশ করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

অর্থাৎ, ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তি জামায়াতের সংসদ সদস্য নন।

সুতরাং, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের গৌড় গোবিন্দকে নিয়ে দেওয়া বক্তব্যের ভিডিওকে জামায়াতের সংসদ সদস্যের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: