জামায়াতের যুব ম্যারাথনের আসল ছবিকে এআই দিয়ে তৈরি বলে দাবি 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি যুব ম্যারাথনের আয়োজন করে। এ ম্যারাথনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হয়, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিজয় দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত যুব ম্যারাথনের আলোচিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়। প্রকৃতপক্ষে, বাস্তব ঘটনার দৃশ্যকেই এআই বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। তবে ছবিগুলোর কোথাও এআই-জনিত কোনো অসংগতি বা কৃত্রিমতার ছাপ খুঁজে পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলার ফেসবুক পেজে উক্ত ম্যারাথনের একটি ভিডিও পাওয়া যায়, যার দৃশ্যের সঙ্গে আলোচিত ছবিগুলোর মিল রয়েছে। এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একই অনুষ্ঠানের ছবির সঙ্গেও আলোচিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে প্রচারিত ম্যারাথনের একটি লাইভ ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ছবিগুলোর মিল পাওয়া গেছে। একই দিনে ‘Projonmo24’ নামের একটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত ভিডিওর সঙ্গেও ছবিগুলোর সাদৃশ্য রয়েছে।

পাশাপাশি দেশের একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে (,) ম্যারাথনের একই ধরনের দৃশ্য দেখা যায়।

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত যুব ম্যারাথনের বাস্তব চিত্রকে এআই দিয়ে তৈরি ছবি দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Kalbela Online: Facebook Post

Share: