১১ দলীয় জোট কর্তৃক পুলিশের ব্যারিকেড ভাঙ্গার দৃশ্য দাবিতে ইনকিলাব মঞ্চের ভিডিও প্রচার 

সম্প্রতি, ১১ দলীয় জোট কর্তৃক পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনে আগানোর চেষ্টা দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

অনুরূপ দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ১১ দলীয় জোট কর্তৃক পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনে আগানোর ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের আগানোর ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Mr. Farhan Wave’ নামেক ফেসবুক পেজে গত ৬ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি ইনকিলাব মঞ্চের সদস্যদের পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ঐ সময়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশের দৃশ্য।

পরবর্তীতে অনুসন্ধানে, আলোচিত বিষয়ে একই তারিখে বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকেও একই তথ্য জানা যায়। জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদিকে হত্যার ঘটনার তদন্তের দাবিতে গত ৬ ফেব্রুয়ারি, সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা- কর্মীরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তাদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং সংঘর্ষ হয়। প্রচারিত ভিডিওটি মূলত এই ঘটনারই।

সুতরাং, ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের আগানোর ভিডিওকে এটি ১১ দলীয় জোট কর্তৃক পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের আগানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: