ভূমিকম্পে যমুনা ফিউচার পার্কের ভবন হেলে পড়ার দাবিটি ভুয়া

গত ২১ নভেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। উক্ত ভূমিকম্পে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে পড়ে তিনজনসহ সারাদেশে অন্তত ১০ জন নিহত হন। রাজধানীতে একাধিক ভবন হেলে পড়ার মত ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সেদিনের ভূমিকম্পে যমুনা ফিউচার পার্কের একটি ভবনও হেলে পড়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, যমুনা ফিউচার পার্কের প্রধান ভবনের পাশেই অবস্থিত একই ভবনের আরেকটি অংশের ছাদের কার্ণিশ লাগোয়া অবস্থায় রয়েছে।

মিরর নিউজের ফেসবুক পেজে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

এরূপ দাবিতে থ্রেডে প্রচারিত পোস্ট দেখুন এখানে

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত ২১ নভেম্বর অনুভূব ভূমিকম্পে যমুনা ফিউচার পার্কের আলোচিত ভবনটি হেলে পড়েনি। যমুনা ফিচার পার্কের পুরোনো ছবি পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, উক্ত ভবনটি আগে থেকেই একই অবস্থায় ছিল। প্রকৃতপক্ষে, এটি যমুনা ফিউচার পার্কের ডিজাইনেরই অংশ।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গুগল ম্যাপের সহায়তায় যমুনা ফিউচার পার্কের বিভিন্ন বছরের ছবি পর্যালোচনা করে দেখা হয়। ২০২২ সাল, ২০১৯ এবং ২০১৮ সালের একাধিক ছবি পর্যালোচনা করে দেখা যায়, যমুনা ফিউচার পার্কের আলোচিত ওই অংশ আগে থেকেই প্রধান ভবনের সাথে লাগোয়া অবস্থায় রয়েছে। এমন কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

এছাড়াও অনুসন্ধানে দেখা যায়, যমুনা ফিউচার পার্কের উল্লিখিত অংশ ব্যতীতও প্রধান ভবনের আরেক পাশে অবস্থিত অংশও একইভাবে লাগোয়া অবস্থায় রয়েছে। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভবনের আলোচিত ওই অংশ গত ২১ তারিখের ভূমিকম্পে হেলে পড়েনি।

পরবর্তীতে স্টক ইমেজ বিক্রয়কারী সংস্থা gettyimages এর ওয়েবসাইটে ২০০৯ সালে প্রচারিত যমুনা ফিউচার পার্ক নির্মানাধীন অবস্থার কয়েকটি ছবি পাওয়া যায়। সেখানেও ভবনের আলোচিত ওই অংশের অর্থাৎ, ছাদের কার্ণিশটিকে প্রধান ভবনের সাথে লাগোয়া অবস্থায় দেখতে পাওয়া যায়।

ইন্টারনেটে বিদ্যমান যমুনা ফিউচার পার্কের একাধিক ডিজাইন পর্যালোচনা করেও একই বিষয়টি লক্ষ্য করা যায়।

পাশাপাশি ভূমিকম্পে যমুনা ফিউচার পার্কের ভবন হেলে পড়ার বিষয়ে মিরর নিউজ ব্যতীত আর কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, গত ২১ নভেম্বর অনুভূত ভূমিকম্পে যমুনা ফিউচার পার্কের একটি ভবন হেলে পড়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: