সম্প্রতি, মূল ধারার গণমাধ্যম যমুনা টিভি নিজেদের ডিজাইনের আদলে তৈরি ‘কায়সার কামাল কুলাঙ্গার পরকীয়া প্রেম করতো’ শিরোনামের একটি সংবাদকে নিজেদের প্রচারিত নয় বলে দাবি করেছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যমুনা টিভি নিজেদের ডিজাইনের আদলে তৈরি ‘কায়সার কামাল কুলাঙ্গার পরকীয়া প্রেম করতো’ শিরোনামের একটি সংবাদকে নিজেদের প্রচারিত নয় বলে যে দাবি করেছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মেই ২০২৪ সালের ২২ এপ্রিল এ সংক্রান্ত সংবাদের ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়।
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজেই ২০২৪ সালের ২২ এপ্রিল এ সংক্রান্ত একটি ভিডিওর থাম্বনেইলে একই ছবি এবং শিরোনামের সন্ধান পাওয়া যায়।

একই ভিডিও প্রতিবেদন গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়।

কিওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক যুগান্তরের ২০২৪ সালের ২৩ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২২ এপ্রিল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “বিএনপি করছি, করব। পদ-পদবি কোনো বিষয় নয়। তবে কুলাঙ্গাররা শহিদ জিয়ার বিএনপিতে থাকুক, এটা আমি চাই না।”
কায়সার কামালকে অর্বাচীন বালক হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার খোকন বলেন, “তিনি একজন আত্মস্বীকৃত অপরাধী। একজন আইনজীবীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধৃত হন। ওই আইনজীবী কায়সার কামালকে মারপিট করে কলাবাগান থানা পুলিশে সোপর্দ করেন। মামলা হলে ওই নারীর কাছে না যাওয়ার শর্তে হাইকোর্ট থেকে জামিন নেন; কিন্ত পরে শর্ত ভঙ্গ করে কায়সার কামাল ওই আইনজীবীর স্ত্রীর সঙ্গে পরে যোগাযোগ রাখেন এবং বিয়ে করেন, কিন্তু কাবিন করেননি। তার ছয় মাসের বাচ্চা আছে। এটা কায়সার কামালের তৃতীয় স্ত্রী। সুপ্রিমকোর্টে ২৫/২৬শ নারী আইনজীবী রয়েছেন। তাদের যেন কোনো ক্ষতি না হয়।”
যুগান্তরেরই ২০১৯ সালের আরেক প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশের হাতে আটক বিএনপির সে সময়ের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, ‘অনুমতি ছাড়া’ নিজের স্ত্রীর সঙ্গে কায়সার কামালের সম্পর্কের অভিযোগ করেছেন ব্যারিস্টার আতিকুর রহমান নামে এক আইনজীবী।
সুতরাং, ডেপুটি স্পিকার কায়সার কামালকে নিয়ে নিজেদের সংবাদকেই ভুয়া বলে যমুনা টিভি যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna Tv: Facebook Video


