হাদি হত্যাকাণ্ডের বিষয়ে জামায়াত নেতা গোলাম পরওয়ার ও তার ছেলেকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ছেলেকে জড়িয়ে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির এবং নাগরিক টিভির ডিজাইন সংবলিত পৃথক দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

নাগরিক টিভির নামে ‘ওসমান হাদির খুনি ফয়সালকে পরিচয় করিয়ে দেয় পরোয়ার পুত্র সালমান’ শিরোনামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

যমুনা টিভির নামে ‘হাদির খুনির সাথে হাদিকে পরিচয় করিয়ে দেন জামায়াত সেক্রেটারি গোলাম পরোয়ারের ছেলে’ শিরোনামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিয়া গোলাম পরওয়ারের ছেলে হাদির সাথে হাদির খুনি ফয়সালকে পরিচয় করে যমুনা টিভি কিংবা নাগরিক টিভি এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভি ও নাগরিক টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

যমুনা টিভির ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

নাগরিক টিভির ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের নাগরিক টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, নাগরিক টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া নাগরিক টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, নাগরিক টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, মিয়া গোলাম পরওয়ারের ছেলে হাদির খুনিকে হাদির সাথে পরিচয় করে দেন দাবিতে যমুনা টিভি ও নাগরিক টিভির নামে ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: