দেশবাসীর জান্নাতে যাওয়া প্রসঙ্গে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ব্যারিস্টার শাহরিয়ার কবির ‘জান্নাতে যাওয়ার সুযোগ মিস করলো দেশবাসী’ বলে মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত বিভিন্ন পোস্ট দেখুন: এখানে (আকার্ইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্যারিস্টার শাহরিয়ার কবির ‘জান্নাতের যাওয়ার সুযোগ মিস করলো দেশবাসী’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এছাড়া, জাইমা রহমানের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
সুতরাং, ব্যারিস্টার শাহরিয়ার কবির ‘জান্নাতের যাওয়ার সুযোগ মিস করলো দেশবাসী’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসুত্র
- Rumor Scanner’s Analysis
- GojobVision Facebook Page

