জামায়াতের প্রার্থীর জামায়াতকে বর্জনের আহ্বান জানানোর এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০১৮ সালের

সম্প্রতি, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান একটি ভিডিও বার্তার মাধ্যমে জামায়াতকে বর্জনের ডাক দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতকে বর্জনের ডাক দিয়ে ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মতিয়ার রহমানের ভিডিও বার্তা প্রকাশের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইকবাল হোসেন ডানার নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ভিডিওটি ২০১৮ সালের ২৯ ডিসেম্বর প্রচারিত হতে দেখা যায়। অর্থাৎ, জামায়াতে ইসলামীকে বর্জনের ডাক দিয়ে মতিয়ার রহমানের প্রচারিত ভিডিও বার্তাটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। তবে সেসময় তিনি কোন স্থান থেকে কোন মাধ্যমে ভিডিও বার্তাটি প্রচার করেছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত ভিডিও বার্তাটির বিষয়ে জানতে মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোনো মন্তব্য করেননি।
সুতরাং, জামায়াতকে বর্জনের আহ্বান জানিয়ে ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মতিয়ার রহমানের পুরোনো ভিডিও বার্তাকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- ইকবাল হোসেন ডানার Facebook Post
- Rumor Scanner’s Analysis

