ঝিনাইদহে আ.লীগের শোডাউন দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার 

গতকাল ২৩ জুন ছিল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘ঝিনাইদহে ঢেঁ’টা-ব’ল্ল’ম নিয়ে আওয়ামী লীগের ন’জি’রবি’হীন শোডাউন: প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠ দখলের র’ণপ্রস্তুতি’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ২৩ জুন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে শোডাউনের দৃশ্যের নয়৷ প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে গোপালগঞ্জে বিক্ষোভের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Channel 21 News’ নামক একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ২০২৪ সালের ১১ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওটির বিষয়ে ‘চ্যানেল২১ নিউজ’ এর পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ‘লাগাতার বিক্ষোভে ফেটে পড়েছে গোপালগঞ্জের মানুষ। আজ কাঠী কাজুলিয়া মাঝিগাতী ইউনিয়নের মানুষ একত্রিত’।

এছাড়াও, অনুসন্ধানে সেসময়ে গোপালগঞ্জে বিক্ষোভের দাবিতে আলোচিত ঘটনার ভিডিও আরো নানা ফেসবুক পোস্টেও পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের নানা এলাকায় বিক্ষোভ ও মিছিলের ঘটনা ঘটেছিল।

সুতরাং, ২৩ জুন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে শোডাউনের দৃশ্যকে ২০২৪ সালের আগস্টে গোপালগঞ্জে বিক্ষোভের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: