শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাম্প্রতিক সময়ে যুবলীগের সমাবেশ দাবিতে ২০২০ সালের ভিডিও প্রচার

সম্প্রতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যুবলীগের সমাবেশ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৮ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগের সমাবেশের একটি পুরোনো ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৬ ডিসেম্বর ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যুবলীগের সমাবেশ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, সেদিন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যুবলীগ। বিকেলে নগরীর পুরাতন রেলস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম মহানগর যুবলীগের একাংশ। এর আগে, অনুষ্ঠিত সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২০ সালের।
সুতরাং, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যুবলীগের সাম্প্রতিক সমাবেশ দাবিতে ২০২০ সালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যুবলীগের সমাবেশের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

