যুবলীগ ও ছাত্রলীগের কথিত শাহবাগ ব্লকেড কর্মসূচির দৃশ্য দাবিতে বিসিএস পরিক্ষার্থীদের ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘যুবলীগ ও ছাত্রলীগের শাহবাগ ব্লকেট কর্মসূচি চলতেছে। এই মুহূর্তে দাবি মোদের একটাই, ক্যাঙ্গারু কোর্টের রায় বাতিল চাই, আওয়ামী লীগের ওপর সকল ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই, প্রত্যাহার করতেই হবে’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি যুবলীগ বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাহবাগ ব্লকেড কর্মসূচির নয় এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, গত ২০ নভেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছিল প্রিলিমিনারি উত্তীর্ণরা। সেই বিক্ষোভ সমাবেশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ২০ নভেম্বর প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। উক্ত লাইভের প্রথমদিককার কিছু দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

কালের কণ্ঠের লাইভে সাংবাদিককে স্পষ্টভাবে বলতে শোনা যায়, এটি ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীদের করা বিক্ষোভ সমাবেশের দৃশ্য।

এরপর একই দিনে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ‘৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে বিক্ষোভ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীদের করা বিক্ষোভ সমাবেশের।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি যুবলীগ বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাহবাগ ব্লকেড কর্মসূচি করার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, গত ২০ নভেম্বর বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীদের করা বিক্ষোভ সমাবেশের ভিডিওকে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাহবাগ ব্লকেড কর্মসূচি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: