যুবদল নেতাকে জড়িয়ে কক্সবাজারে নারী অপহরণ দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘কক্সবাজারে দিনে দুপুরে নারীকে কি’ডন্যাপ করলেন কক্সবাজার উপজেলা যুবদলের সাংগঠক আতাউর রহমান সফিক।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ভারতের গুজরাটে এক তরুণীকে অপহরণের ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘UD NEWS GUJARAT’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৪ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘বন্ধুত্বের চুক্তির অধীনে বাদগামে বসবাসকারী এক তরুণীকে অপহরণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল, মেয়েটির বাবার বিরুদ্ধে মামলা দায়ের?’

এসব তথ্যের সূত্র ধরে একাধিক ভারতীয় গণমাধ্যমে (, ) উক্ত ঘটনার বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এসব প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুন ভারতের গুজরাট রাজ্যের আরাবল্লী জেলার ধানসুরা তালুকার বাদগামে এক তরুণীকে অপহরণের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্ধুত্ব চুক্তির অধীনে দুই তরুণ-তরুণী একসাথে বসবাস করছিলো। সেদিন ওই তরুণ ও তার বাবা কাজে যাওয়ার পর একটি কালো রংয়ের গাড়িতে করে ওই তরুণীকে অপহরণ করা হয়। পুরো ঘটনাটি কাছাকাছি থাকা একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই তরুণীর সঙ্গী ধানসুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তরুণীর বাবা-সহ তিনজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

সুতরাং, কক্সবাজারে কথিত যুবদল নেতা কর্তৃক নারী অপহরণের দৃশ্য দাবিতে ভারতের গুজরাটের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: