স্বাধীনতার ঘোষক গোলাম আজম শীর্ষক মন্তব্য করেননি সাদিক কায়েম, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “স্বাধীনতার মহান ঘোষক গোলাম আজম : সাদিক কায়েম” শীর্ষক দাবিতে যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম করেননি এবং যুগান্তরও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যুগান্তরের লোগো লক্ষ্য করা যায় এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৩ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে যুগান্তরের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি যুগান্তরের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইন ও শিরোনামে ফন্টের অমিল পরিলক্ষিত হয়।
পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত তথ্য বা সংবাদের সত্যতা মেলেনি।

সুতরাং, স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে ডাকসু (ভিপি) সাদিক কায়েমকে উদ্ধৃত করে যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: