সম্প্রতি, আওয়ামী লীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে জনতাকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দেখা যায়। এছাড়া গত অক্টোবরেও উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের মিছিলের নয় বরং ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ের ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Ik Ibrahim Khan’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৮ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৩২ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। তবে ভিডিওতে কোনো স্লোগান দিতে দেখা যায় নি।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনের দৃশ্য।
পরবর্তীতে, একই দাবিতে ‘brahimkhan6686’ নামক টিকটক এ্যাকাউন্টেও উক্ত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওটি আওয়ামী লীগের মিছিলের নয়।
সুতরাং, ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময়ের ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিlলের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Ik Ibrahim Khan – Facebook Post
- Ibrahimkhan6686 – TikTok Post


