‘বাংলাদেশের চেয়ে পাকিস্তানই জুলাইযোদ্ধাদের বেশি সম্মান করে’- সিনথিয়া জাহিন আয়েশার নামে ভুয়া মন্তব্য

সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সিনথিয়া জাহিন আয়েশা ‘বাংলাদেশের চেয়ে পাকিস্তানই জুলাইযোদ্ধাদের বেশি সম্মান করে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

একই দাবিতে এক্সে (X) প্রচারিত পোস্ট দেখুন : এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিনথিয়া আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ জুন আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Daily Mollar Desh’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত সিনথিয়ার সাম্প্রতিক একটি বক্তব্য লক্ষ্য করা যায়, তিনি বলেন, আন্দোলনে অংশ নেয়া অনেকেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও প্রকৃত পরিবর্তনের প্রত্যাশায় রাজপথে নেমেছিলেন। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবে পূরণ না হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে আন্দোলনে সরাসরি অংশ নেয়া তরুণরা হতাশ

সুতরাং, সিনথিয়া ‘বাংলাদেশের চেয়ে পাকিস্তানই জুলাইযোদ্ধাদের বেশি সম্মান করে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: